বি সার্কেল

b_circle      অত্র সার্কেলের অধীনে মোট ০৩টি থানা যথাক্রমে- (০১) গাইবান্ধা সদর থানা, (০২) সাঘাটা থানা, (০৩) ফুলছড়ি থানা এবং ০১টি তদন্ত কেন্দ্র, ০১টি পুলিশ ফাঁড়ি যথাক্রমে-(০১) বোনারপাড়া তদন্ত কেন্দ্র, সাঘাটা ও (০২) গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ি, গাইবান্ধা রয়েছে। এ সার্কেলের আয়তন ৮৬৫.২৭ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ০৮ লক্ষের অধিক। জেলা সদর হতে প্রতিটি থানা/তদন্ত কেন্দ্রের সড়কপথে যাতায়াত ব্যাবস্থা রয়েছে। ফুলছড়ি থানার অধিকাংশ তিসÍা নদী ও চর এলাকা রয়েছে। বিধায় শুস্ক মৌসুমে চর এলাকায় যাতায়াত করা অসুবিধা হয়। সকল থানার সহিত জেলা সদরের টেলিফোন ও বেতার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
     উল্লেখ্য যে, ইতোপূর্বে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা ও ফুলছড়ি এই ০৪টি থানা “বি” সার্কেল এর অন্তর্ভুক্ত ছিল। পরবতীতে স¦রাষ্ট মন্ত্রণালয়ের স্মারক নং-৪৪.০০.০০০০. ০৯৬.০৫.০০৬. ১৫-৫৫৪(৩) তাং-২০/১০/২০১৬ এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার স্মারক নং-ওএন্ডএম/৯১-২০১৪/ ৬৬৯ তাং-২৫/১০/২০১৬ এবং স্মারক নং-ওএন্ডএম/৯১-২০১৪/ ৬৭১(৮) তাং-২৭/১০/২০১৬ খ্রিঃ মোতাবেক মঞ্জুরীকৃত পদের অনুমোদিত বিভাজন ও নতুন অর্গানোগ্রামে গাইবান্ধা জেলার ০৭টি থানাকে ০৩টি সার্কেলের অন্তর্ভূক্ত করা হয়েছে। তম্মধ্যে (০১) সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ থানাকে “এ” সার্কেলে, (০২) গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা থানাকে “বি” সার্কেলে এবং (০৩) গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানাকে “সি” সার্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
     গাইবান্ধা জেলা শহরের পৌর এলাকার গোবিন্দপুর মৌজাস্থিত থানাপাড়ায় জেএল নং-৯৯, আরএস খতিয়ান নং-২৪, দাগ নং-১৩৪৭ তে মোট ৪৪(চুয়াল্লিশ) শতাংশ পুলিশ বিভাগের নিজস্ব জমির উপর নির্মিত দোতলা ভবনের দ্বিতীয় তলায় “বি” সার্কেল অফিসের কাজকর্ম চলছে। উক্ত জমির ভুমি উন্নয়ন কর ১৪২৬ বঙ্গাব্দ পর্যন্ত পরিশোধ করা হয়েছে।

     জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে অত্র সার্কেলের দায়িত্বে আছেন।




যোগাযোগ

পদবী যোগাযোগ
অতিরিক্ত পুলিশ সুপার ( বি- সার্কেল)
মোবাইল : ০১৩২০১৩২৩৫১
ফোন (অফিস) :
ইমেইল : addlspbcircle@gmail.com
ফ্যাক্স : ৫১৭০৫