এক নজরে গাইবান্ধা জেলা পুলিশ

History
গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঐতিহ্যবাহী জনপদ। উত্তর বঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জনপদ গাইবান্ধা জেলা ব্রক্ষপুত্র নদের ডান তীরে ২৫০৩র্ থেকে ২৫০৩৯র্ উত্তর অক্ষাংশে এবং ৮৯০১২র্ থেকে ৮৯০৪২র্ পূর্ব দ্রঘিমাংশের মধ্যে।  গাইবান্ধা জেলার উত্তরে তিস্তা নদী এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা, উত্তর পশ্চিমে রংপুর জেলার পীরগাছা এবং পশ্চিম পার্শ্বে রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা, পশ্চিম-দক্ষিণে জয়পুরহাট জেলার কালাই উপজেলা এবং দক্ষিণে বগুড়া জেলার শিবগঞ্জ ও সোনাতলা উপজেলা এবং পূর্ব পার্শ্বে বহমান ব্রক্ষপুত্র নদ। জেলার মোট আয়তন ২১৭৯.২৭ বর্গকিলোমিটার (১০৭.৭ বর্গকিলোমিটার নদীয় আয়তন সহকারে) ।  গাইবান্ধা জেলার ৭টি থানা/উপজেলা যথাক্রমে (১) গাইবান্ধা সদর (২) সুন্দরগঞ্জ (৩) সাদুল্ল্যাপুর (৪) পলাশবাড়ী (৫) গোবিন্দগঞ্জ (৬) ফুলছড়ি (৭) সাঘাটা উপজেলা। ৮২টি ইউনিয়ন, ১১০১টি মৌজা এবং ৪টি পৌরসভা (গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ) নিয়ে গঠিত। পুলিশের প্রশাসনিক কাঠামো অনুযায়ী ৩টি সার্কেল (এ-সার্কেল, বি-সার্কেল ও সি-সার্কেল), ৭টি থানা( গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্ল্যাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ) এবং ১টি ফাড়ি ও ৬টি তদন্ত কেন্দ্র ( গাইবান্ধা সদর ফাড়ী, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র. বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র , বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ) নিয়ে  জেলাটি গঠিত।

গাইবান্ধা  জেলার বর্তমান পুলিশ সুপার, জনাব মোঃ কামাল হোসেন।